ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

দেড় মাসে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত দেড় মাসে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে ৩২ হাজার ৯০৮ জন এবং অন্যান্য নিয়মিত মামলায় আরও ৮৩ হাজার ৮১৭ জনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলভার, শটগান, পাইপগান ও রাইফেলসহ মোট ২৪৩টি আগ্নেয়াস্ত্র, দুই হাজারেরও বেশি গুলি এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এছাড়া, ৭৬ লাখ ৪০ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ হেরোইন, ফেনসিডিল ও দেশি-বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ১৪ হাজার ১৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দেড় মাসে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬