ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

সাইবার জগত বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য কেনাবেচা ও প্রচারের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল’ জাতীয় সংসদে পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই আইন অনুযায়ী, ডিজিটাল ডিভাইস বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক সংক্রান্ত অপরাধ করলে মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়, অপরাধ প্রমাণিত হলেই কঠোর শাস্তির আওতায় আসবে অপরাধী।

সংসদে পাস হওয়া এই বিলে মাদক অপরাধ দমনে আলাদা ট্রাইব্যুনাল গঠন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে ডগ স্কোয়াড ও আগ্নেয়াস্ত্রের ব্যবহারের বিধান রাখা হয়েছে। অপরাধী যদি সংঘবদ্ধ চক্রের সাথে জড়িত থাকে, তবে তাকে আরও বড় অঙ্কের জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে। মাদক নিয়ন্ত্রণে এই নতুন আইনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইনে মাদক কেনাবেচায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬