চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
সম্প্রতি সাতকানিয়ার বন্যাকবলিত অঞ্চলে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তৌহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন। তার এই কার্যক্রমে দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা সহযোগিতা করেন।
ত্রাণ বিতরণের সময় তৌহিদুল ইসলাম বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। তিনি মনে করেন, সামর্থ্য অনুযায়ী সকলে এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। তিনি আরও যোগ করেন, বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মানবিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।
চট্টগ্রামের এমন ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে দেশের সামগ্রিক সহায়তা অপ্রতুল উল্লেখ করে তৌহিদুল ইসলাম আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা যে দৃশ্য দেখছি, তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে; লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি এবং হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। এই পরিস্থিতিতে আরও ব্যাপক পরিসরে মানবিক সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন।
রিপোর্টারের নাম 























