জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ইস্যুতে বিএনপি দ্বিমুখী আচরণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফেনীতে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, বিএনপি মুখে এক কথা বললেও তাদের কাজে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। অবিলম্বে গণভোটের ৭০ শতাংশ রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, কালক্ষেপণ করলে দেশে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বিএনপি তাতে বাধা সৃষ্টি করছে। তিনি সরকারকে পার্লামেন্টে আলোচনা এবং সংবিধান সংস্কারের বিশেষ কমিটি গঠনের পরামর্শ দেন। অন্যথায় রাজপথে আন্দোলন গড়ে তোলার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করে জনগণের দাবি আদায় করা হবে।
রিপোর্টারের নাম 
























