গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ করে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অবৈধ হুন্ডি ব্যবসা ও অর্থপাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, হরিদাস ব্যবসার আড়ালে দেশি-বিদেশি মুদ্রার অবৈধ লেনদেন ও হুন্ডি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তার পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি এমএফএস অ্যাকাউন্টে সন্দেহজনকভাবে প্রায় সাড়ে ৯ কোটি টাকা লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, হরিদাসের তিন ভাই দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন। হরিদাস নিজেও অতীতে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন। ২০১৯ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করেন বলেও নথিপত্রে উল্লেখ রয়েছে। বর্তমানে এলাকাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























