কক্সবাজারের উখিয়ায় এক গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে মিথ্যে মামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নূরুল আমিন নামের এক ভুক্তভোগী। রোববার কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গোয়েন্দা কর্মকর্তা মতিউর রহমান ব্যক্তিগত আক্রোশ থেকে তাকে এবং তার খামারের পাহারাদারকে আটক করে অমানবিক নির্যাতন করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, তার খামারের পাশের মাদক কারবারিদের সাথে ওই কর্মকর্তার সখ্যতা রয়েছে। খামারটি সরাতে রাজি না হওয়ায় তাকে অস্ত্র ও কার্তুজ দিয়ে ফাঁসানো হয়েছে। এর আগেও তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে তিনি জানান। বর্তমানে ওই কর্মকর্তার হুমকির মুখে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনি প্রতিকার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
রিপোর্টারের নাম 
























