ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নড়িয়ায় পার্কের ভেতর থেকে কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলোকাঠি এলাকায় অবস্থিত মিনি ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে সাব্বির ছৈয়াল (২০) নামে এক তরুণ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পার্কের ভেতরে একটি ড্রাম ব্রিজের ওপর গোলঘরের চালের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।

নিহত সাব্বির পার্কে গত তিন বছর ধরে কর্মরত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নড়িয়ায় পার্কের ভেতর থেকে কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬