ঢাকা ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, বাস্তব কাজের ওপর গুরুত্ব

বরিশাল-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, বরিশাল-ভোলা সেতু নির্মাণ, রেললাইন স্থাপন এবং ভোলার গ্যাস ব্যবহারের মাধ্যমে শিল্পায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বরিশালবাসী। সোমবার বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সাংগঠনিক সভায় এসব দাবি উত্থাপন করা হয়। জবাবে প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট সময়সীমা না দিলেও পর্যায়ক্রমে এসব প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, শুধু ঘোষণার মাধ্যমে নয়, বরং বাস্তব কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হবে। এ সময় তিনি দলে অনুপ্রবেশকারী বা ‘হাইব্রিড’দের বিষয়ে সতর্ক থাকতে এবং ত্যাগী নেতাদের মূল্যায়নের নির্দেশ দেন। বিভাগীয় পর্যায়ের এ সভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

বরিশালের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, বাস্তব কাজের ওপর গুরুত্ব

আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬