বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে হিজলা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ডুবোচরে আটকা পড়ার খবর পাওয়া গেছে। যাত্রী উদ্ধারে এগিয়ে আসা একটি ইঞ্জিনচালিত নৌকা অতিরিক্ত চাপের কারণে ডুবে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার সকালে মেঘনার শাখা নদীর হিজলা উপজেলার বাউশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ‘অভিযান-৫’ নামের লঞ্চটি ডুবোচরে আটকে গেলে যাত্রীদের উদ্ধারের জন্য একটি ইঞ্জিনচালিত নৌকা পাঠানো হয়। নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠায় সেটি চরের কাছেই ডুবে যায়। তবে নৌকায় থাকা যাত্রীরা অক্ষত অবস্থায় তীরে উঠতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা বরিশাল নগরীতে পৌঁছে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। হিজলা নৌ-পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 
























