ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাগেরহাট আদালত ভবনের ছাদ ধসে ৫ বিচারপ্রার্থী আহত, ভবন সংস্কারের দাবি

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ে পাঁচজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার দুপুরে তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন। তাদের সবার বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এম এম মাহাবুব মোর্শেদ লালন জানান, নিচতলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের আদালতসংলগ্ন কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের প্লাস্টার হঠাৎ খসে পড়ে। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থীরা আহত হন। তিনি আরও জানান, আদালতের এই তিনতলা ভবনটি অনেক পুরনো। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে প্লাস্টার খসে পড়ছে। বিষয়টি জানিয়ে জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান, আহত পাঁচজনের মাথা, ঘাড় ও পায়ে আঘাত লেগেছে। তবে তাদের কারও আঘাত গুরুতর নয়। হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী এমপিদের কার্যপরিধি ও এলাকাভিত্তিক দায়িত্ব নিয়ে সংসদে বিতর্ক

বাগেরহাট আদালত ভবনের ছাদ ধসে ৫ বিচারপ্রার্থী আহত, ভবন সংস্কারের দাবি

আপডেট সময় : ০৬:১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬