বাংলাদেশের নিজস্ব আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স। সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এ প্রস্তাব দেন। মন্ত্রী জানান, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও ভূমি ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে স্যাটেলাইটের গুরুত্ব বিবেচনায় সরকার প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই করছে।
ফরাসি রাষ্ট্রদূত জানান, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সক্ষমতা রয়েছে। এই প্রকল্পে সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনবল তৈরিতে ফ্রান্স বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। উভয় পক্ষই বিজ্ঞান ও প্রযুক্তিগত এই অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন।
রিপোর্টারের নাম 





















