ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

নেত্রকোনায় চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলার অভিযোগে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা। রোববার রাতে সজীব মিয়া (২৩) নামে এক ইজিবাইকচালকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়। নিহত সজীব পৌর শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে।

স্বজনদের অভিযোগ, গ্যাসের ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে আসার পর বিদ্যুৎ না থাকার অজুহাতে কর্তব্যরত চিকিৎসক সুজন পাল তাকে সময়মতো চিকিৎসা দেননি, যার ফলে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা জরুরি বিভাগ ও ডায়রিয়া ওয়ার্ডের কাচ ও দরজা ভাঙচুর করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ঘটনার সময় বিদ্যুৎ ছিল না এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গবেষণায় অনন্য স্বীকৃতি: সেরা নিবন্ধের পুরস্কার পেলেন চবির ৬ শিক্ষক

নেত্রকোনায় চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর

আপডেট সময় : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬