ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার ওএমআর শিট জটিলতার অবসান

ভোলা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্রের ওএমআর শিট নিয়ে সৃষ্ট সাময়িক বিভ্রান্তি নিরসন করেছে কলেজ কর্তৃপক্ষ। ভুল ঠিকানায় পাঠানোর কারণে ওএমআর শিটগুলো বরিশাল শিক্ষা বোর্ডের পরিবর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছিল। তবে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে সেগুলো উদ্ধার করে শিক্ষা বোর্ডে জমা দিয়েছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন জানান, এইচএসসি-২০২৬ ব্যাচের বাংলা প্রথমপত্রের পরীক্ষার উত্তরপত্র পাঠানোর সময় খামের ওপর ভুল ঠিকানা লেখা হয়েছিল। বিষয়টি জানামাত্রই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ওএমআর শিটগুলো পুনরুদ্ধার করে বরিশাল শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আগের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের ফলাফল নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক চুক্তির ১১তম বার্ষিকীতে ইরানের ওপর নতুন নৌ-অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার ওএমআর শিট জটিলতার অবসান

আপডেট সময় : ১০:৩৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬