ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বন্যা ও দুর্যোগে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানালো ছাত্রশিবির

দেশের বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় প্লাবিত হওয়া এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বহু পরীক্ষাকেন্দ্র জলাবদ্ধতার কবলে পড়ার প্রেক্ষাপটে চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এমন পরিস্থিতিতে পরীক্ষা সচল রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, বর্তমানে দেশের বিভিন্ন বিভাগ অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি। অসংখ্য উপজেলা ও শহরাঞ্চলের যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং অনেক পরীক্ষাকেন্দ্র জলাবদ্ধতার কবলে পড়েছে, যা পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশকে বিনষ্ট করেছে।

শিবির নেতারা আরও বলেন, এমন জাতীয় সংকটের মুহূর্তে বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে পরীক্ষা চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরীক্ষার পরিবেশকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। যেকোনো জাতীয় পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের জন্য শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা ও উপযুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ চরম প্রতিকূলতা ও বিপর্যস্ত যোগাযোগব্যবস্থার মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। প্লাবিত ও ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে প্রতিকূল পরিবেশে অনেক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে হয়েছে, যা তাদের শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

তারা আরও উল্লেখ করেন, এই দুর্যোগের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথেও। চলমান পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং মাঠপর্যায়ের অব্যবস্থাপনার কারণে পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় থেকে বঞ্চিত হবে। ফলে তাদের উচ্চশিক্ষার প্রস্তুতি, সুযোগ ও মেধা বিকাশ নেতিবাচকভাবে প্রভাবিত হবে।

সরকারকে দ্রুত বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে শিবির নেতারা বলেন, যেকোনো সংকটে শিক্ষার্থীদের জীবন, স্বাস্থ্য ও মানসিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

বন্যা ও দুর্যোগে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানালো ছাত্রশিবির

আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬