ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে বিজিবি: পাঁচ শতাধিক পরিবার পেল ত্রাণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) ব্যবস্থাপনায় উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের বলির পাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া গ্রামের পাঁচ শতাধিক বানভাসি পরিবারের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, চিড়া, পেঁয়াজ, গুড়, লবণ ও মশলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে। মানবিক সহায়তার পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে দুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্ত রক্ষার পাশাপাশি দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের পাশে থাকা বিজিবির অন্যতম অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে বিজিবি: পাঁচ শতাধিক পরিবার পেল ত্রাণ

আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬