যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদন ফরম (ডিএস-১৬০) পূরণের সময় গত পাঁচ বছরে ব্যবহৃত সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য ও ইউজারনেম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, আবেদনের সময় দেওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে আবেদনকারীকে স্বাক্ষর করতে হয়। যদি কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করেন বা ভুল তথ্য প্রদান করেন, তবে তা কেবল ভিসা প্রত্যাখ্যানের কারণই হবে না, বরং ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ী অযোগ্যতা তৈরি করতে পারে। তাই আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য সতর্কতার সাথে যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 





















