ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সেতুর টোল মওকুফ সম্ভব নয়, সংসদে জানালেন সড়কমন্ত্রী

দেশের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সেতু বিভাগের আওতাধীন সেতুসমূহের টোল মওকুফ না করার বিষয়ে জাতীয় সংসদে ইঙ্গিত দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সেতু থেকে টোল আদায়ের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষে এই টোল আদায় বন্ধ করার সুযোগ সীমিত।

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংরক্ষিত আসনের সদস্য শওকত আরা আক্তারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই ইঙ্গিত দেন। শেখ রবিউল আলম বলেন, সংসদ সদস্যরা নির্বাচনের আগে অনেক সময় টোল মওকুফের কথা বলে থাকেন, যা জনমত গঠনের উদ্দেশ্যে বলা হয়। তবে যোগাযোগ মন্ত্রণালয় সেতু নির্মাণ ও ব্যবস্থাপনা করলেও টোল আদায় একটি রাজস্ববিষয়ক প্রক্রিয়া, যা অর্থ বিভাগ কর্তৃক নিয়ন্ত্রিত। যোগাযোগ মন্ত্রণালয় বা কোনো সংসদ সদস্য রাজস্ব আদায় রহিত করতে পারেন না। রাজস্ব আদায় না হলে দেশের কার্যক্রমও ব্যাহত হবে। যেসব সংসদ সদস্য এ ধরনের দাবি জানিয়েছেন, তাদের দাবিগুলো নিয়ে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোনো ছাড় দেওয়া যায় কি না, তা একটি নীতিগত সিদ্ধান্তের বিষয়।

এছাড়া, আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে থামানোর দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানে রেললাইন আছে, সেখানে ট্রেন থামানোর জন্য সংসদ সদস্যরা ওয়াদা করেছেন। কিন্তু আন্তঃনগর ট্রেন কোন স্টপেজে থামবে, তার একটি নীতিমালা রয়েছে, যা বিবেচনা করে স্টপেজ নির্ধারণ করা হয়। সব জায়গায় ট্রেন থামালে আন্তঃনগর ট্রেন তার স্বকীয়তা হারাবে এবং সব ট্রেন লোকাল ট্রেনে পরিণত হবে।

সংসদ সদস্যদের চার লেনের সড়ক নির্মাণের দাবি প্রসঙ্গে সড়কমন্ত্রী উল্লেখ করেন, অনেক সংসদ সদস্য নির্বাচনের আগে চার লেনের সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। তবে চার লেনের সড়ক নির্মাণের জন্য ওই এলাকার যানবাহনের পরিমাণ, যাত্রীর সংখ্যা এবং মালবাহী পরিবহনের পরিমাণ বিবেচনা করা হয়। জেলা পর্যায়ে দুই লেনের সড়ক যথেষ্ট বলে মনে করা হয়। তবে যেসব জাতীয় মহাসড়ক চার লেন করার দাবি আছে, সেগুলোর পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে আরও ২ বছরের কারাদণ্ড

সেতুর টোল মওকুফ সম্ভব নয়, সংসদে জানালেন সড়কমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬