দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরণের আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরিতে এখন থেকে খেলার মাধ্যমে শেখার পরিবেশ বা ‘প্লে-ল্যাব’ এবং বিজ্ঞানভিত্তিক (STEM) শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষার কোনো বিকল্প নেই। বর্তমানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কম, যা জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের অন্তরায়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে কয়েকশ বিদ্যালয়ে পাইলট প্রকল্প হিসেবে ‘প্লে-ল্যাব’ ও ‘STEM ল্যাব’ চালু করা হবে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সরকার সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম মানদণ্ড নির্ধারণের কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বাংলা ও ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসাসহ সব ধারার শিক্ষায় গুণগত পরিবর্তন আনা হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা ও যুগোপযোগী কারিকুলামের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের প্রস্তুত করাই সরকারের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 























