ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

মাধবপুরে ডিবি পুলিশের অভিযান: সাড়ে ৭ লাখ টাকার চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলম রবিন নামে এক যুবককে আটক করা হয়। রোববার রাতে উপজেলার সায়হাম ফিউচার পার্ক সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ আইফোন, ভিভো, রিয়েলমি, রেডমি ও টেকনোসহ বিভিন্ন নামী ব্র্যান্ডের মোট ৩৬টি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত এসব ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহিন আলম পশ্চিম মাধবপুর গ্রামের শামছুল আলম খানের ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে জেলা পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি

মাধবপুরে ডিবি পুলিশের অভিযান: সাড়ে ৭ লাখ টাকার চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬