মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০টি মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার থানতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন ওই এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।
পুলিশি তথ্যভান্ডার যাচাই করে দেখা গেছে, আল-আমিনের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন গুরুতর অপরাধে মোট ৩০টি মামলা রয়েছে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, মাদক, সন্ত্রাস এবং কিশোর গ্যাং দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























