ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাঁশখালীতে মানবিক উদ্ধার অভিযান: পাতিলে ভাসিয়ে রক্ষা পেল ৮ মাসের শিশু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতায় এক আবেগঘন উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে। উপজেলার চেচুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পানিবন্দি আট মাস বয়সী এক শিশুকে একটি বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাতে এই অভিনব উদ্ধার কার্যক্রম সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও সমুদ্রের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চেচুরিয়া এলাকায় গলাসমান পানি জমে যাওয়ায় শিশুসহ একটি পরিবার আটকা পড়ে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পানির গভীরতা বেশি থাকায় তারা শিশুটিকে একটি বড় অ্যালুমিনিয়ামের পাতিলে বসিয়ে ভাসিয়ে নিরাপদে নিয়ে আসেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, পানিবন্দি হওয়ার সংবাদ পেয়ে আট সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়। তারা ওই এলাকা থেকে পাঁচ শিশু ও আট নারীকে উদ্ধার করে স্থানীয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। বর্তমানে উদ্ধারকৃত সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পানিবন্দি মানুষকে উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহাবিদের সম্মান: ইসলামের ইতিহাসে তাদের অবিস্মরণীয় অবদান

বাঁশখালীতে মানবিক উদ্ধার অভিযান: পাতিলে ভাসিয়ে রক্ষা পেল ৮ মাসের শিশু

আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬