পার্বত্য রাঙামাটি (২৯৯) আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার সকল দুর্যোগে এবং উন্নয়নে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। পার্বত্য অঞ্চলের সব নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত সবার মাঝে খাবার বিতরণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, ওসি মাহামুদ হাসান রুবেল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, জেলা বিএনপির সদস্য আবু বক্কর ছিদ্দিক আবু, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতের আমির মুহাম্মদ হারুনুর রশীদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথাই মং মারমা, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, সম্পাদক কামাল হাকিমসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























