ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা এই মামলাকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ও কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল জনস্বার্থে দুর্নীতির তথ্য তুলে ধরে তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের অনিয়ম আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করেছে। এটি অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের একটি অপচেষ্টা মাত্র।

বক্তারা অভিযোগ করেন, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধির তত্ত্বাবধানে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ রয়েছে। তারা দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) এই অনিয়মের সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানান। একই সাথে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৭৫৩, ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৭৮৪

সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৬:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬