ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আখতার ও মোশাররফ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন।

বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাহমুদ আলম নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. নুর উদ্দিন ও মো. মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফজল উদ্দিন, অর্থ সম্পাদক লুৎফুর রহমান শাওন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অজিত কুমার দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর চৌধুরী, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আশফাকুর রহমান ছায়েম এবং ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে জুনেদ আহমদ রুনু, মো. তাজিদুল ইসলাম এবং জামরুল ইসলাম রেজা দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা দায়িত্ব পালনে সাংবাদিক সমাজ, প্রশাসন এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনি বাধা কাটল: চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আখতার ও মোশাররফ

আপডেট সময় : ০৮:৫১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬