মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করে প্রস্তুত রাখা হয়েছে। ট্রাম্প আরও বলেছেন, ইরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে, তবে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। নিজ সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাকে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে।
ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে, যদি ইরান সরকার তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে!’ তিনি জোর দিয়ে বলেন, ‘ইতোমধ্যেই আদেশ দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের পুরো এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করে দিতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম।’ এর আগে, শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে ইরান দীর্ঘকাল ধরে তাকে হত্যার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 

























