ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দেশটির সশস্ত্র বাহিনী সর্বদা শত্রুদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
বাঘাই তাঁর পোস্টে উল্লেখ করেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল স্থানগুলোতে সতর্কতার সঙ্গে শত্রুদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে।’ তিনি আরও বলেন, দেশের বীর সন্তানেরা ইরানের নিরাপত্তা ও শান্তি অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করে চলেছে।
এর আগে, শুক্রবার একটি সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনার জন্য অনুরোধ করেনি। তিনি জোর দিয়ে বলেন যে, চুক্তি ভঙ্গ করা যুক্তরাষ্ট্রের একটি পুরনো অভ্যাস।
রিপোর্টারের নাম 






















