ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডা. শফিকুর রহমান: ‘দেশ ১৮ কোটি মানুষের, সরকারি দলের নয়’

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশ শুধু সরকারি দলের নয়, এটি ১৮ কোটি মানুষের। তিনি আরও উল্লেখ করেন, ৯০টি আসন নিয়ে সংসদে এসে তারা কেবল আঙুল চুষার জন্য আসেননি।

শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে এসে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অতীত শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, যারা দেশ পরিচালনা করেছেন, তারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে অর্থ পাচার করেছেন। তাদের দেশের শত্রু আখ্যায়িত করে ডা. শফিকুর রহমান সব ধরনের দুর্নীতি, চাঁদাবাজি ও লুণ্ঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জানান, এবারের বন্যায় বাঁশখালী তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো রাজনৈতিক দলগুলোর নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। বাঁশখালীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি। এর মানে হলো, আমি এ এলাকার মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন? আমাকে নাগরিকত্ব দেবেন?’ উপস্থিত জনতা সম্মতি জানালে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে জামায়াত আমির ঘোষণা করেন, এবারের বন্যায় ২৩ জন মানুষ মারা গেছেন এবং তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে, যা আগামী তিন দিনের মধ্যেই পৌঁছে যাবে। এর আগে তিনি বাঁশখালীর বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণে সীমাবদ্ধ না থেকে তিনি কোমরসমান পানি মাড়িয়ে কয়েকটি ক্ষতিগ্রস্ত বাড়িতে যান। সেখানে তিনি প্রবীণ, নারী ও শিশুদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পরিচয় একটাই—সে একজন বিপন্ন মানুষ। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

ডা. শফিকুর রহমান: ‘দেশ ১৮ কোটি মানুষের, সরকারি দলের নয়’

আপডেট সময় : ১০:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬