ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে মাদরাসার অফিস কক্ষে রাজনৈতিক কর্মসূচি: আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ঘিরে বিতর্ক

লক্ষ্মীপুরের কমলনগরে একটি এম.পি.ও.ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে রাজনৈতিক কর্মসূচি পালিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি মাদরাসার অফিস কক্ষে আওয়ামী লীগের একজন সাবেক নেতা আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় মাদরাসার অফিস কক্ষে জামায়াতের নেতাদের উপস্থিতিতে আক্তার হোসেন মিলন যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

এ বিষয়ে জানতে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক মাদরাসার দুজন শিক্ষক জানান, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই। মাদরাসার অফিস কক্ষে এক রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে যোগদানের আয়োজন করাও রাজনৈতিক কর্মসূচির অংশ। ঘটনার সময় মাদরাসার অধ্যক্ষ নিজেও উপস্থিত ছিলেন বলে তারা দাবি করেন।

কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য নয়। মাদরাসার কক্ষে এ ধরনের কর্মসূচি পালন করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জানা গেছে, গত বুধবার বিকেলে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার অফিস কক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যার উপস্থিতিতে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন মিলন জামায়াতে যোগদানের ফরম পূরণ করেন। এরপর তিনি পূরণ করা ফরম জামায়াত নেতাদের হাতে তুলে দেন এবং জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আক্তার হোসেন মিলন হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং তিনবার হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে কোনোবারই জয়লাভ করতে পারেননি।

যোগদান অনুষ্ঠানে হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, বর্তমান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জামায়াতের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির এবং মাতাব্বরনগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলী হোসাইন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে দর্জিকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

লক্ষ্মীপুরে মাদরাসার অফিস কক্ষে রাজনৈতিক কর্মসূচি: আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান ঘিরে বিতর্ক

আপডেট সময় : ১০:২৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬