ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বন্যাদুর্গত বাঁশখালীর মানুষের ভালোবাসায় সিক্ত জামায়াত আমির, দিলেন মানবিক বার্তা ও সহায়তা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শনকালে তিনি নিজেকে বাঁশখালীর একজন মানুষ হিসেবে ঘোষণা দেন এবং উপস্থিত জনতার কাছ থেকে এর সম্মতিও পান।

শুক্রবার উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি। এর মানে হচ্ছে, আমি এই এলাকার কোনো মেহমান নই। আজ থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা আমাকে নাগরিকত্ব দিতে রাজি আছেন?’ এ সময় উপস্থিত জনতা হ্যাঁ-সূচক সম্মতি জানালে তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামায়াত আমির এবারের বন্যায় বাঁশখালীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে বলেন, বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে, যা আগামী তিন দিনের মধ্যেই পৌঁছে দেওয়া হবে। তিনি বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন, ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। কোমরসমান পানি মাড়িয়ে কয়েকটি বাড়িতে গিয়ে তিনি প্রবীণ, নারী ও শিশুদের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, ‘দুর্যোগের সময় মানুষের পরিচয় একটাই—সে একজন বিপন্ন মানুষ। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।’ এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং ডাকসুর জিএস এস এম ফরহাদসহ স্থানীয় নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা: বাংলাদেশসহ ৭ দেশের পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ

বন্যাদুর্গত বাঁশখালীর মানুষের ভালোবাসায় সিক্ত জামায়াত আমির, দিলেন মানবিক বার্তা ও সহায়তা

আপডেট সময় : ১০:২২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬