ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি: ত্রাণ ও পুনর্বাসন তদারকিতে জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রতিক বন্যাজনিত দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম তদারকির দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় ও তদারকি নিশ্চিত করারও দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিধি, স্থানীয় প্রশাসনের কাছে মজুদ ত্রাণসামগ্রী এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন করে সেগুলোর সমন্বয় ও তদারকি করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কার্যক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন বাহিনীর কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ও সমন্বয় সাধন নিশ্চিত করবেন প্রতিমন্ত্রী। এছাড়া বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন তিনি।

এতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট এলাকায় ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে দ্রুত কার্যক্রম গ্রহণ ও তত্ত্বাবধান করবেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করবেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের বন্যা পরিস্থিতি: ত্রাণ ও পুনর্বাসন তদারকিতে জ্বালানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬