ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফিলিস্তিনিদের প্রতি সংহতি: গাজায় বালুর প্রতিকৃতিতে মিসরীয় কোচকে সম্মান

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও সমর্থনে ভূমিকা রাখায় মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে সম্মান জানিয়েছে গাজার একদল শিল্পী। সমুদ্রসৈকতের বালুর ওপর তার বিশাল প্রতিকৃতি তৈরি করে তারা এই ব্যতিক্রমী শ্রদ্ধা নিবেদন করেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই প্রতিকৃতির ছবি প্রকাশ করেছে।

শিল্পীরা জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালে হোসাম হাসান ফিলিস্তিনি জনগণের প্রতি প্রকাশ্যে সমর্থন ও সংহতি প্রকাশ করেছিলেন। তার এই মানবিক অবস্থানের প্রতি সম্মান জানাতেই তারা সমুদ্রসৈকতে বালুতে তার প্রতিকৃতি তৈরি করেছেন। গাজার শিল্পীদের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকে মনে করছেন, এই প্রতিকৃতির মাধ্যমে কেবল একজন ফুটবল ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়নি, বরং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতির বার্তাও তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলো ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে হোসাম হাসান ফুটবলের পাশাপাশি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তাহলে সে মানুষই নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজ ও দখলদারমুক্ত জনপ্রতিনিধি বেছে নেওয়ার আহ্বান জাতীয় নাগরিক পার্টির

ফিলিস্তিনিদের প্রতি সংহতি: গাজায় বালুর প্রতিকৃতিতে মিসরীয় কোচকে সম্মান

আপডেট সময় : ০৯:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬