ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নির্বাচনী সমাবেশে পদদলন: ৪১ প্রাণহানির ঘটনায় পুলিশকে দায়ী করলেন থালাপতি বিজয়

গত বছর তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তৎকালীন প্রশাসন ও পুলিশকে দায়ী করেছেন তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। শুক্রবার (১০ জুলাই) কারুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। অথচ এই ঘটনার দায় তার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

গত বছরের সেপ্টেম্বরে বিজয়ের ওই নির্বাচনী সমাবেশে অতিরিক্ত জনসমাগমের কারণে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় ৪১ জনের প্রাণহানি হয়, যা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত বিজয় বলেন, কারুরের ওই দুর্ঘটনা তার জীবনের অন্যতম বেদনাদায়ক অভিজ্ঞতা। তিনি নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা পুলিশের ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরেই চলে গিয়েছিল, তাহলে কেন পুলিশ তাকে সমাবেশে যেতে বাধা দেয়নি বা অনুষ্ঠান বাতিল করেনি, এমন প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে বিজয় দাবি করেন, তাকে মঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশই সহায়তা করেছিল। পুরো ঘটনার নেপথ্যে কারা প্রভাব বিস্তার করেছিল, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার পরের সময়ের কথা উল্লেখ করে বিজয় জানান, ওই ঘটনার কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। এমন কঠিন সময়ে রাজনৈতিক প্রতিপক্ষ তার অনুপস্থিতি নিয়ে কটাক্ষ করেছিল বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি পুরো ঘটনাটির পেছনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দেন এই নেতা।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন এম কে স্ট্যালিন। প্রথমদিকে মামলাটি তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত করলেও পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, সম্ভাব্য বন্যা মোকাবিলায় প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

নির্বাচনী সমাবেশে পদদলন: ৪১ প্রাণহানির ঘটনায় পুলিশকে দায়ী করলেন থালাপতি বিজয়

আপডেট সময় : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬