ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জুমার পর আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইলি বাহিনী

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের সম্মানিত ইমাম ও জেরুজালেমের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে জুমার নামাজের পর ইসরাইলি বাহিনী আটক করেছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা শুক্রবার (১০ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার পরপরই ইসরাইলি সেনারা শেখ মোহাম্মদ হুসেনকে তাদের হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, আটকের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে অথবা কী অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। এই ঘটনাকে ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় ইয়াবাসহ আটক দুই কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পৌর বিএনপি নেতার বিরুদ্ধে

জুমার পর আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরাইলি বাহিনী

আপডেট সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬