ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নিম্নমানের নির্মাণ সামগ্রীতে ঝালকাঠির সড়ক সিলকোট, অল্প বৃষ্টিতেই উঠে যাচ্ছে

ঝালকাঠিতে সদ্য নির্মিত কয়েকটি সড়কের সিলকোট সামান্য বৃষ্টিতেই উঠে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে শহরের তিনটি সড়কে সিলকোটের কাজ সম্পন্ন হয়েছিল। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে কলেজ মোড় সড়ক এবং কামারপট্টি থেকে কলেজ খেয়াঘাট সড়কের বিভিন্ন অংশে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সিলকোট উঠে যেতে শুরু করেছে। অনেক স্থানে সড়ক দেবে গিয়ে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ও পথচারীদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারের কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম লক্ষ্য করা গেছে। বিটুমিন সঠিক অনুপাতে ব্যবহার না করার ফলে সামান্য বৃষ্টিতেই সড়কের পিচ ও পাথরের গুঁড়া উঠে যাচ্ছে। এতে নির্মাণকাজের মান এবং সরকারি অর্থের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র ১৫ দিন আগে সড়কগুলোর সংস্কারকাজ শুরু হলেও তা শেষ হওয়ার পরপরই বৃষ্টির কারণে এমন বেহাল দশা হওয়ায় জনমনে অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী টি এম রেজাউল হক রেজভী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত সড়ক সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমেই সংস্কার করে দেওয়া হবে। তবে স্থানীয়দের দাবি, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টেকসইভাবে সড়কগুলো পুনঃসংস্কার করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে যুবক কারাগারে

নিম্নমানের নির্মাণ সামগ্রীতে ঝালকাঠির সড়ক সিলকোট, অল্প বৃষ্টিতেই উঠে যাচ্ছে

আপডেট সময় : ০৫:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬