ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। বঙ্গোপসাগরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুর চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহবাগে পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ পোড়ানোর অভিযোগে যুবক কারাগারে

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

আপডেট সময় : ০৫:৫১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬