ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইরান ইস্যুতে ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা মার্কিন কংগ্রেস সদস্যের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনা মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জিমি প্যানেটা। ট্রাম্প প্রশাসনের এই নীতিকে তিনি কূটনীতি ও কৌশলগত পরিকল্পনার চরম ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্যানেটা বলেন, ট্রাম্প প্রশাসনের বক্তব্যের ওপর ভরসা করা কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ইরানের ড্রোন হামলার মধ্য দিয়ে এটিই প্রতীয়মান হয় যে, চলমান আলোচনা ও যুদ্ধবিরতি প্রচেষ্টা পুরোপুরি অকার্যকর। তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেসের কোনো সুনির্দিষ্ট অনুমোদন কিংবা জনমতের তোয়াক্কা না করে যুদ্ধে জড়িয়ে পড়ার ফলেই এই সংকট ঘনীভূত হচ্ছে।

সাবেক প্রতিরক্ষা সচিব ও সিআইএ পরিচালক লিওন প্যানেটার ছেলে জিমি প্যানেটা আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি নিরাপদ রাখা এবং বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরান যুদ্ধ বন্ধ করা জরুরি। এই লক্ষ্য অর্জনে কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক জানাজায় ১০১ বছর বয়সী আলেমের ইমামতি: খামেনির শেষ প্রার্থনায় শিয়া বিশ্বের প্রবীণতম ব্যক্তিত্ব

ইরান ইস্যুতে ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা মার্কিন কংগ্রেস সদস্যের

আপডেট সময় : ১১:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬