ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অতিবৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা: বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল ১২ জুলাই পর্যন্ত

টানা অতিভারী বর্ষণ এবং পাহাড় ধসের উচ্চ ঝুঁকির কারণে বান্দরবান জেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ পুনরায় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত পর্যটকরা এই জেলায় ভ্রমণ করতে পারবেন না। বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলার সকল পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল এবং নদীপথে পর্যটকসহ সর্বসাধারণের চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। মৌসুমি বায়ুর প্রভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এবং পাহাড়ি ঢলের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে থানচির দুর্গম এলাকায় ভারী বৃষ্টির কবলে পড়ে আটকা পড়া প্রায় ৯০ জন পর্যটককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবান ভ্রমণ থেকে বিরত থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন মিশরীয় স্ট্রাইকার

অতিবৃষ্টি ও পাহাড় ধসের শঙ্কা: বান্দরবানে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ল ১২ জুলাই পর্যন্ত

আপডেট সময় : ১০:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬