ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার আলম খার কান্দি এলাকা সংলগ্ন নদী থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় ওই নারীর পরনে কালো বোরকা ও লাল রঙের সালোয়ার ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক কঙ্কন কুমার বিশ্বাস জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক জানাজায় ১০১ বছর বয়সী আলেমের ইমামতি: খামেনির শেষ প্রার্থনায় শিয়া বিশ্বের প্রবীণতম ব্যক্তিত্ব

জাজিরায় পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬