ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে ও কামড়ে স্বর্ণালংকার লুট, দুই চোর গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও কামড়ে জখম করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা সুমন শরীফ ও জাহিদুল শরীফ নামে দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বর্তমানে আহত গৃহবধূ নাজমা বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভরপাশা গ্রামে। স্থানীয়রা জানান, ভুক্তভোগী নাজমা বেগম রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এ সময় দুই চোর ঘরে ঢুকে স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা লুট করতে শুরু করে। গৃহবধূ তাদের চিনে ফেললে অভিযুক্ত সুমন শরীফ তার হাতে থাকা দা দিয়ে নাজমার গলায় কোপ দেয়। আত্মরক্ষার্থে নাজমা সুমনের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পরদিন সকালে সুমনের হাতে কামড়ের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে এবং সহযোগী জাহিদুলের নাম জানায়। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, আটক দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক জানাজায় ১০১ বছর বয়সী আলেমের ইমামতি: খামেনির শেষ প্রার্থনায় শিয়া বিশ্বের প্রবীণতম ব্যক্তিত্ব

বাকেরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে ও কামড়ে স্বর্ণালংকার লুট, দুই চোর গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬