কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে রুমি আক্তার (১৫) ও মোহাম্মদ তৌসিফ (১০) নামের দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে বরইতলী ইউনিয়নের মোহছেনিয়া কাটা পাহাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়লে ঘুমন্ত অবস্থায় তারা মারা যায়। পরিবারের অন্য সদস্যরা জেগে উঠে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে।
নিহত রুমি আক্তার বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং মোহাম্মদ তৌসিফ স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভয়াবহ বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিন ধরে গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে এবং এই অবস্থায় দুই শিশুর অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
রিপোর্টারের নাম 





















