চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। সম্প্রতি হাইকোর্ট সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছিলেন। এই রায়ের প্রেক্ষিতে জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যিনি ঋণখেলাপি থাকবেন, তিনি প্রার্থী হতে পারেন না। বিএনপির এমপি সারোয়ারের ক্ষেত্রে এমনটি ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তাই হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আদালতে আপিল করবেন।
উল্লেখ্য, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন বলে রায় দিয়েছিলেন।
রিপোর্টারের নাম 

























