ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ময়মনসিংহে শিশু নিছামনিকে ধর্ষণ ও হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত শিশু নিছামনিকে ধর্ষণ ও হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—আরিফ, রাকিব ও সিয়াম। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

একই মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১৪ জুন ধোবাউড়া উপজেলার টাঙ্গাহাটি গ্রাম থেকে পাঁচ বছর বয়সী নিছামনি নিখোঁজ হয়। পরে বাড়ির অদূরে কংশ নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন। তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। রাষ্ট্রপক্ষ এই রায়কে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখছে, অন্যদিকে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬

ময়মনসিংহে শিশু নিছামনিকে ধর্ষণ ও হত্যা: ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬