ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডাইনিংয়ের খাবারে মিলল নারকেল তেলের বোতলের স্টিকার!

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের ডাইনিংয়ে দুপুরের খাবারে বেলিফুল নারকেল তেলের বোতলে ব্যবহৃত এক নারীর ছবিযুক্ত স্টিকার পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের খাবার খাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া তার প্লেটে এই ছবিটি দেখতে পান। পরে তিনি ছবিটি ফেসবুকে পোস্ট করলে বিষয়টি আলোচনার জন্ম দেয়। হৃদয় মিয়া জানান, তিনি মাছের বাটি প্লেটে ঢালতে গিয়ে স্টিকারসদৃশ ডিজাইন করা এক নারীর ছবি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে ডাইনিংয়ের ম্যানেজারকে বিষয়টি জানালে, ম্যানেজার উত্তর দেন যে রান্নার জন্য আনা ম্যাজিক মসলায় এটি ছিল এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

শাহজালাল হল সংসদের ভিপি আলাউদ্দিন সন্দীপী বলেন, বিষয়টি তিনি দেখেছেন। রাতে হল সংসদ ও চাকসুর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সম্পাদকের সমন্বয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, খাবারের মানের উন্নতি না হওয়ায় পুরনো ম্যানেজারকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। এরকম যেকোনো কিছুর প্রয়োজন হলে সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ আফজাল বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসে যাননি এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না। হল সংসদ থেকেও তাকে কিছু জানানো হয়নি। তবে, এরকম কোনো অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে তরুণী আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডাইনিংয়ের খাবারে মিলল নারকেল তেলের বোতলের স্টিকার!

আপডেট সময় : ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬