ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

২১ মাস পর জামিনে কারামুক্ত হলেন বরিশালের আলোচিত আ.লীগ নেতা হারিছ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান হারিছ দীর্ঘ ২১ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বিগত সরকারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হারিছুর রহমানের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে আটটি মামলায় স্থানীয় আদালত থেকে আগেই জামিন পেয়েছিলেন তিনি। বাকি দুটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়। ২০২৪ সালের অক্টোবর মাসে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এদিকে হারিছের কারামুক্তির খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার দ্রুত মুক্তিতে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে হারিছ যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, তার বিচার প্রক্রিয়া আরও কঠোর হওয়া উচিত ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী চমকের পরিবেশবান্ধব জন্মদিন: সুন্দরবনে ৩০০ ম্যানগ্রোভ রোপণ

২১ মাস পর জামিনে কারামুক্ত হলেন বরিশালের আলোচিত আ.লীগ নেতা হারিছ

আপডেট সময় : ১০:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬