ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই দাম সকল জুয়েলারি প্রতিষ্ঠানে বলবৎ থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৬ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৩ বার দাম বাড়ানো হয়েছে, ৪৪ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত, অপর সন্তান গুরুতর আহত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

আপডেট সময় : ১১:৩৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬