ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

হেবা ও দান দলিল নিবন্ধনে নতুন জটিলতা: রাজস্ব আদায় হ্রাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

হেবা ও দান দলিলে নতুন করে দানকর আরোপ এবং অটোমেটেড চালান (এ-চালান) নিয়ে সৃষ্ট জটিলতায় দেশের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে হেবা ও দান দলিল রেজিস্ট্রি হচ্ছে না। বিশেষ করে এ-চালান সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় বিক্রি দলিলের সংখ্যাও আগের চেয়ে অর্ধেকে নেমে গেছে বলে জানা গেছে। সব মিলিয়ে আগের তুলনায় সাব-রেজিস্ট্রি অফিসগুলোয় দলিল রেজিস্ট্রি এক-তৃতীয়াংশে নেমে এসেছে। ফলে রাজস্ব আদায় আগের থেকে অনেক কমে গেছে।

বিদ্যমান অবস্থায় জটিলতা নিরসন ও বিষয়টি সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত মঙ্গলবার স্পষ্টীকরণ নামে একটি সার্কুলার জারি করেছে। এতে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকসহ সেবা গ্রহীতাদের অনেকের ধারণা পরিষ্কার হবে এবং জটিলতার অবসান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এনবিআরের সার্কুলারে বলা হয়, সম্প্রতি সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে দানকর পরিশোধ বিষয়ে আয়কর আইনে বিধান সংযুক্ত করা হয়েছে। যা সবার অবগতির জন্য স্পষ্টীকরণ করা হলো। এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত হারে উৎসে কর সংগ্রহের বিধান রয়েছে। বর্তমান ২০২৬-২৭ অর্থবছরে এই ১২৫ ধারায় দানকর-বিষয়ক উপধারা (২ক) সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়, সম্পত্তি হস্তান্তর দলিল নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা দানকর আইন, ১৯৯০ এর প্রযোজ্যতা সাপেক্ষে প্রযোজ্য হারে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করিবেন।

এই উপ-ধারাটি শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রযোজ্য, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য প্রযোজ্য নয়। হেবা বা দানের ক্ষেত্রে হেবাকারী বা দানকারীর জন্য দানকর প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। এই দানকরের হার, পরিমাণ ও অব্যাহতি নির্ধারিত হয় দানকর আইন, ১৯৯০ এর আলোকে। সুতরাং ২০২৬-২৭ অর্থবছরে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নিবন্ধনকারী কর্মকর্তা দান বা হেবা দাতার কাছ থেকে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর এ-চালানের মাধ্যমে সংগ্রহ করবেন। এক্ষেত্রে, উৎসে কর সংগ্রহের প্রযোজ্যতা নেই। ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়, এক্ষেত্রে নিবন্ধনকারী প্রযোজ্য হারে শুধু উৎসে কর সংগ্রহ নিশ্চিত করবেন। এছাড়া নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর বা খাজনার রশিদে খাজনা পরিশোধের সন ২০২৬-২৭ না থাকলে দলিল রেজিস্ট্রি করা যাব…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত, অপর সন্তান গুরুতর আহত

হেবা ও দান দলিল নিবন্ধনে নতুন জটিলতা: রাজস্ব আদায় হ্রাস

আপডেট সময় : ১০:২৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬