ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু, মা আহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম তানভীর, যার বয়স মাত্র ১০ মাস। সে স্থানীয় বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে মহিন উদ্দীনের কাঁচা বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা শিশুটি মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় শিশুর মা-ও আহত হন, তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়তে থাকায় প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বারবার মাইকিং করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধারকাজে সহায়তা করছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন আইরিন খান

সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু, মা আহত

আপডেট সময় : ০২:৩০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬