বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের জন্য টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে এই অচলাবস্থা চলবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাসেক-২ প্রকল্পের আওতায় বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর ও অপসারন কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিজিসিএল জানিয়েছে, এই সময়ের মধ্যে বগুড়া শহরের শিল্পকারখানা, সিএনজি ফিলিং স্টেশন, আবাসিক ও বাণিজ্যিকসহ সব ধরণের গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। শহরের বনানী, তিনমাথা, শাকপালাসহ ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলে পিজিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের আশ্বস্ত করেছে।
রিপোর্টারের নাম 
























