ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বিএমইউতে রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রযুক্তির আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগে আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রযুক্তির ওপর তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এই প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টদের এই আধুনিক প্রযুক্তির ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করছেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে চীনা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের রোবোটিক যন্ত্রপাতির পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও কারিগরি ত্রুটি শনাক্তকরণের বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দিচ্ছেন। পরিদর্শনকালে উপাচার্য এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রোগীরাও আধুনিক এই সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে পূর্ণিমার বাঁধভাঙা উল্লাস: ‘মেসি ও তার যোদ্ধারা চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন দেখিয়েছেন’

বিএমইউতে রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রযুক্তির আন্তর্জাতিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬