বরগুনার তালতলী সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৮ জন জেলেসহ দুটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। নিখোঁজ জেলেরা হলেন তালতলীর সোনাকাটা ইউনিয়নের বাসিন্দা কালাম পাইকার ও শহীদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। সাগরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে প্রথমে একটি ট্রলার ডুবে যায় এবং পরে উদ্ধার করতে আসা অন্য ট্রলারটিও নিমজ্জিত হয়। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর রাত ৩টার দিকে অন্য একটি ট্রলারের সহযোগিতায় ১৬ জন জেলেকে উদ্ধার করে পটুয়াখালীর মহিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে। তবে সাগরের পরিস্থিতি উত্তাল থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 























